বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ যাত্রী আহত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জ অভিমুখে এবং মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। যানবাহন দুটি সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে পৌঁছালে একে অপরকে ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকটাই দুমড়ে যায় যাত্রীবাহী মাহিন্দ্রাটি এবং মাহিন্দ্রায় থাকা অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দু’জনকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের সাতক্ষীরা সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক ও হেলপার।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০