বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন সাংবাদিকরা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

সেখানেই তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। যেখানে তিশাকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনি থামুন।’

টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, ‘তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

সিনিয়র সাংবাদিক তানভীর তারেক বলেন, ‘আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’

এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

এর একদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! এরপরই ডিবি কার্যালয়ে গিয়ে এক সাংবাদিকের নামে অভিযোগও দায়ের করেন অভিনেত্রী। তিশার এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

২

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৩

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৪

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৫

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৬

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৭

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৮

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৩

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৪

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৫

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৯

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

২০