বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৩, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে এক জালে উঠলো ২৭টি মেদ মাছ, বিক্রি হলো লাখ টাকায়

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে এক জালে পাওয়া ২৭টি মেদ মাছ বিক্রি হলো লাখ টাকায়। এতে বেজায় খুশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জেলে বাবলু কয়াল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো ১ লাখ টাকায় কিনে নেন।

জানা গেছে, গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসাথে ২৭টি মেদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, খানিকটা কাইন মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাকে ঝাকে ধরা পড়ে মেদ মাছ। গত বছর এক জেলে এক সাথে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১০

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১১

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১২

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৩

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

১৪

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

১৫

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৬

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১৯

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

২০
error: Content is protected !!