বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

মেহেদী হাসান, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ডিএমসি ক্লাব আয়োজিত স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকালে ডিএমসি ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মৌতলার নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩-১ গোলে নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টিএইচএ ডা. শেখ আসছেদুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।

খেলার ধারা বর্ণনায় ছিলেন ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

২

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

৩

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

৪

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৫

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

৬

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

৭

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

৮

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

৯

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

১০

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১১

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১২

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

১৪

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

১৭

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১৮

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১৯

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

২০