বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসাদুজ্জামান বাবুকে বরণে রাস্তায় গণমানুষের জোয়ার

মেহেদী হাসান শিমুল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বীরের বেশে নির্বাচনী এলাকায় ফিরেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পর মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় তিনি যখন পাটকেলঘাটায় পৌঁছেছেন ততক্ষণে তাকে বরণ করতে যাওয়া ১০ সহস্রাধিক মানুষের ভীড়ে স্থবির হয়ে যায় খুলনা-সাতক্ষীরা সড়ক। এসময় নেতা-কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আসাদুজ্জামান বাবু। রাস্তায় মানুষের জোয়ার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আসাদুজ্জামান বাবু প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভোটেই দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।আপনারা আমাকে শাসন করেছেন, আপনারা যেভাবে বলেছেন, আমি সেভাবেই চলেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে এবার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন, সেটাও আপনাদের প্রত্যাশার ফল। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আপনাদের পরামর্শেই চলেছি। আপনারা আমাকে শাসন করেছেন, আপনারা যেভাবে বলেছেন, আমি সেভাবেই চলেছি। বাবু আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের স্বজন, বাবু কখনো সাহেব হবে না।

এসময় তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দিধা-দ্বন্দ্ব ভুলে যান। ফেসবুকে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবেন না। মানুষের সাথে, ভোটারদের সাথে, কর্মীদের সাথে সর্বোচ্চ নমনীয় আচরণ করুন। এবং তা যেন সবসময় অব্যাহত থাকে। মানুষের আস্থা অর্জন জীবনের বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীও এটাই চান।

পরে আসাদুজ্জামান বাবু তাকে বরণ করতে যাওয়া অর্ধশতাধিক মাইক্রোবাস, প্রাইভেট কার ও ৫ সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সাতক্ষীরা শহরে প্রবেশ করেন। এসময় রাস্তার দু’পাশে দাড়িয়ে হাত নেড়ে তাকে অভিবাদন জানান নারী-পুরুষ-আবাল-বৃদ্ধ-বণিতা।

তাকে বরণ করতে গিয়েছিলেন আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ-কৃষক লীগ-মহিলা আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০