বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার শুরু

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলাকে যুক্ত করে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীর শাখা লাবণ্যবতীর উপর দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে।

এতে করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন দুই উপজেলায় যাতায়াতকারী সীমান্ত পাড়ের বাসিন্দাসহ বেইলি ব্রিজ পাড়ি দিয়ে ভোমরা স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পর্যটকরা।

চলতি অর্থবছরে জরাজীর্ণ ব্রিজটি মেরামতে বরাদ্দ দেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ব্রিজটি পরিদর্শন ও সংস্কার কাজ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ইছামতি নদীর শাখা লাবণ্যবতীর উপর এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। সেসময় তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ব্রিজটি উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০