বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরাকে বিশ্বের এক নম্বর জেলা বানাব: সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, তিনি নির্বাচিত হলে সবার সহযোগিতায় মাগুরাকে বিশ্বের এক নম্বর জেলা হিসেবে গড়ে তুলবেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবারের মতো এদিন নিজ শহর মাগুরায় গেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব। গাড়িবহর নিয়ে সেখানে গেলে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ওয়াপদা বাজার এলাকায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সাকিব এরপর শহরের জামরুলতলায় দলীয় কার্যালয়ে পৌঁছান।

সেখানে আয়োজিত সভায় নৌকার এ প্রার্থী বলেন, মাগুরা-১ আসনে (আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য) সাইফুজ্জামান শিখর ভালো কাজ করেছেন। এখানে যদিও মনোনয়ন পেয়েছি, এটা আসলে তারই আসন। আমরা দুইজন একসঙ্গে কাজ করবো। দুইজন মিলে সামনের পাঁচ বছর মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

রাজনীতিতে নিজেকে ‘ক্লাস ওয়ানের ছাত্র’ উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় মাগুরা জেলাকে সারা বিশ্বের কাছে এক নম্বর জেলা হিসেবে গড়ে তুলবো।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!