বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে শেষ হচ্ছে জাতিসংঘের মিশন

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে জাতিসংঘ মিশন শেষ করার পক্ষে প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার এ বিষয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটে ১৫ কাউন্সিল সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া এ ভোটদান থেকে বিরত থাকে।

সুদানে জাতিসংঘের মিশন রোববার (৩ ডিসেম্বর) শেষ হবে। তারপর আগামী তিন মাসের মধ্যে জাতিসংঘ তার সব কর্মকর্তা ও কর্মচারীকে সুদান থেকে প্রত্যাহার করে নেবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত মাসে নিশ্চিত করেছেন, সুদানে জাতিসংঘের মিশনে তাদের ২৪৫ জন কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন সুদান পোর্টে। বাকিরা নাইরোবি এবং আদ্দিস আবাবায় নিযুক্ত রয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, সুদানে আন্তর্জাতিক উপস্থিতি না থাকলে দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ পরিণতি হবে। দেশটিতে সহিংসতা সৃষ্টিকারী অপরাধীদের তৎপরতা বেড়ে যাবে।

সুদানে জাতিসংঘের মিশনটির নাম ইউনাইটেড নেশন্স ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইইএনআইটিএএমএস)। ২০২০ সালে স্বৈরাচারী ওমর আল-বশির সরকারের পতন হলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনে সহায়তা করতে এ মিশন শুরু হয়।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!