বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় এডাব’র মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এডাব’র আয়োজনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এডাব সাতক্ষীরার সভাপতি ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ জামিল, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের পরিচালক সভারঞ্জন শিকদার, ঋশিল্পী স্কুলের শিক্ষক জোছনা আরা, শিক্ষিকা দীপা ঘোষ, আশ্রয় পরিচালক সরদার গিয়াস উদ্দীন, ভূমিহীন জনপদের নেতা আঃ সামাদ, স্বদেশ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মাফিকুল ইসলাম, দেবজ্যেতি ঘোষ, জয় সরদার প্রমুখ।

কর্মসূচিতে মানবাধিকার সংগঠন স্বদেশ, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ক্রিসেন্ট, সৃজনী মহিলা লোককেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, আশ্রয় এবং এডাব ভুক্ত বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

বক্তারা দেশে নারীদের উন্নয়নে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামাজিক মুক্তি আসে না। তাই নারীদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগ প্রয়োজন। নারীর কর্মক্ষেত্রে নিরাপদ ও বাধাহীন চলাচলের পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগিতা প্রয়োজন, প্রয়োজন কারিগরি শিক্ষার প্রসার ঘটানো ও নারীকে স্মার্ট যুগের সকল প্রয়োগিক দক্ষতার সাথে পরিচয় ঘটানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

২

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৩

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৪

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৫

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৬

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

৭

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৮

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৯

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১০

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১১

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১২

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৩

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৪

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৫

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৬

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১৭

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৮

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৯

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

২০
error: Content is protected !!