বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে।

নিহত আসলাম হোসেন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের কোনো এক সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিছুদূর যাওয়ার পরপরই ট্রেনটি বনখড়িয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের এক যাত্রী মারা যান। ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এসআই শহিদুল্লাহ হিরো জানান, ইঞ্জিনসহ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে রেললাইন কেটে ফেলে। ফলে ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!