বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নির্বাচনের অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত। বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে তিনি প্রার্থী হতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও তিনি অংশ নিতে পারবেন না।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় আদালত এই রায় দিয়েছেন। তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

কলোরাডোর শীর্ষ আদালতের একটি বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। ফলে এই প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে হোয়াইট হাউজে প্রবেশের অযোগ্য করা হলো। মূলত যুক্তরাষ্ট্রের সংবিধানের বলা আছে, যারা বিদ্রোহ বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকবে তারা এই ধরনের দায়িত্বে যেতে পারবে না। এই ধারাই ট্রাম্পের ওপর প্রয়োগ করা হলো।

আদালতের এই রায় ৫ মার্চ কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এই রায় আগামী ৫ নভেম্বরের মার্কিন সাধারণ নির্বাচনে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উসকানি দেওয়ায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে আদালতে মামলা করেছিল কলোরাডো ভোটারদের একটি সংগঠন। তাদের সহায়তা করেছে ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স।
সূত্র: সিএনএন, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০