বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আইন কোনো মতেই বাতিল করা যায় না।

রোববার (২ এপ্রিল) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলা জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।’

আমরা জানি দৈনিক প্রথম আলোর সম্পাদক জামিনের জন্য আদালতে গেছেন। তাদের একজন সাংবাদিক জেলে রয়েছেন। এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে সেটাই আমাদের মানতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এটি বাতিলের দাবি উঠেছে-এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এ আইন কোনো মতেই বাতিল করা যায় না।’

‘এ আইনের তো অপব্যবহার হচ্ছে’-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘সেটা তো আমরা দেখছিই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১২

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১৩

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১৪

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৫

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৬

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৭

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৯

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

২০
error: Content is protected !!