বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের ২২২

স্পোর্টস ডেস্ক | শুরুটা ভালো করেন শামিমা সুলতানা। এরপর লড়াই চালিয়ে যান ফারজানা হক। হাঁকান সেঞ্চুরি। শেষদিকে ফাহিমা খাতুনের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল।

পোচেফস্ট্রুমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আগের ম্যাচ জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।

শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩৬ বলে ২৮ রান করে ক্লাসের বলে সুনে লুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা হক। ৮ রান করে বিদায় নেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ফারজানা। আরেকপ্রান্তে ১৩ রান করে উইকেট হারান অধিনায়ক জ্যোতি। এরপর ফারজানাকে সঙ্গ দেন ফাহিমা। যদিও ৪৬ রানে বিদায় নিতে হয় তাকে।

শেষপর্যন্ত লড়ে গিয়ে সেঞ্চুরি পূর্ণ করে নেন ফারজানা। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো একমাত্র মেয়ে ক্রিকেটার তিনিই। ১৬৭ বলে ১১ চারে ১০২ রানে আউট হন ফারজানা। তার দারুণ ইনিংসে ভালো সংগ্রহ পায় টাইগ্রেসরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০