বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ ডিসেম্বর ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জড়িতদের নাম পাওয়া গেছে, দ্রুতই গ্রেপ্তার : ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ট্রেনে আগুন লাগানো রাজনীতির কোনো পার্ট না, এটা এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি, আশা করছি তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

গার্ডের পোশাকের মতো কাপড় পরা ব্যক্তি আগুন দেয়, ধারণা আহত নুরুলের
আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেই ট্রেনে আগুন

ডিবি প্রধান বলেন, ভাড়াটিয়া হিসেবে হোক আর টাকার লোভে হোক, যারা এই কাজ করছেন সেই জায়গা থেকে সরে এসে নাশকতা-দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড় ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক নয়।

তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটার পর ডিবি সেটির ছায়া তদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ চলে যায়। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এমন কাজ করছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে।

সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, যারা নাশকতা করতে চায় তাদের নাম-নম্বর নিয়ে আমাদের জানাবেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনব।

নির্বাচন নিয়ে হারুন বলেন, আমি মনে করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ যদি নাশকতা করে, দুর্বৃত্তায়ন করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এক-দুইটা গাড়িতে আগুন লাগালেই কিংবা ককটেল ফাটালেই নির্বাচন বন্ধ হয়ে যাবে তা নয়। আমরা প্রতিটি জায়গায় কাজ করছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, চেকপোস্ট রয়েছে, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের আগে চলন্ত ট্রেনে (মোহনগঞ্জ এক্সপ্রেস) দুর্বৃত্তরা আগুন দেয়। এতে পুড়ে মারা যান নারী-শিশুসহ চারজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

২

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৩

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৫

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৬

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৭

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৮

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৯

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১০

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১১

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১২

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৩

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৪

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৫

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৬

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৭

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৮

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৯

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

২০