বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক বছরে এইডসে মারা গেছেন ২৬৬ জন, আক্রান্ত ১২৭৬

ডেস্ক রিপোর্ট: এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ থেকে সৃষ্ট প্রাণঘাতী রোগ এইডস। প্রতিনিয়তই দেশে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এ বছর এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৬ জন। মৃত্যু হয়েছে ২৬৬ জনের। আর ২০২২ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৭ জন, আর মৃত্যু হয়েছিল ২৩২ জনের।

এইডস দিবস উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এইচআইভিতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ, নারী ২৪ শতাংশ ও তৃতীয় লিঙ্গ এক শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ হাজার ৯৮৪ জনের শরীরের এইচআইভি ভাইরাস ধরা পড়েছে, আর এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৬ জন।

জানা যায়, এইচআইভি ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ঢাকায় ৩৪২ জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ২৪৬ জন। এরপর রাজশাহীতে ১৭৫ জন, খুলনায় ১৪১ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৭৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ৩৪ জন ও সিলেটে ৬১ জন এইডস আক্রান্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০