বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন মুক্তিযোদ্ধারা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ.এম গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শ্যামনগরের মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শ্যামনগর বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধনে এইচএম গোলাম রেজার বিরুদ্ধে সাবেক এমসিএ ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমসিএ ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি স.ম বাহালুল মজনুন (রাজ), সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার, সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং মুক্তিযুদ্ধের সংগঠক এ.কে ফজলুল হককে নিয়ে গোলাম রেজা তার নির্বাচনী জনসভার মঞ্চে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এজন্য মুক্তিযোদ্ধা জনতার পক্ষে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সেই সাথে এঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তাঁরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!