বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে সমাবেশ: অভিভাবকরা জানলেন নতুন শিক্ষাক্রমের গুরুত্ব

ডেস্ক রিপোর্ট: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর নতুন শিক্ষা কার্যক্রম বিস্তরণে বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন (বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন) পদ্ধতি অবহিতকরণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাজাবুর রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হোসেনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মাওলানা আবুল খায়ের, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
সমাবেশে পুরাতন শিক্ষাক্রম ও নতুন শিক্ষাক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এতে বলা হয়, পুরাতন শিক্ষাশ্রম ছিল মুখস্ত নির্ভর, শিক্ষক কেন্দ্রীক, পীড়াদায়ক শিখন পদ্ধতি, যোগ্যতা ভিত্তিক নয়, খুবই সীমিত সফট স্কিলস, ব্যক্তিকেন্দ্রীক শিখন, সহজলভ্য শিক্ষা উপকরণ ঘাটতি, পরীক্ষাভীতি, পরীক্ষানির্ভর মূল্যায়ন, ঔপনিবেশিক শিক্ষা, ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলায় অপ্রস্তুত শিক্ষার্থী, কোচিং/গাইড/নোট বই নির্ভরতা, শিক্ষা ব্যয় বেশি, কর্মসংস্থানের সুযোগ সীমিত, বৈশ্বিক নাগরিক তৈরি করে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ, প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।

আর নতুন শিক্ষাক্রমে হাতে কলমে শেখা, শিক্ষার্থী কেন্দ্রীক, আনন্দময় শিখন পদ্ধতি, যোগ্যতা ভিত্তিক, অবারিত সফট স্কিলস অর্জন, দলবদ্ধভাবে শিখন, সহজলভ্য শিক্ষা উপকরণ, পরীক্ষাভীতি নেই, ধারাবাহিক মূল্যায়নে বিশেষ গুরুত্ব প্রদান, রূপান্তরিত শিক্ষা, ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলায় প্রস্তুত শিক্ষার্থী, কোচিং/গাইড/নোট বই নির্ভরতা নেই, শিক্ষা ব্যয় হ্রাস পাবে, কর্মসংস্থানের সুযোগ হবে অবারিত‌, শিক্ষার্থী হয়ে উঠবে বৈশ্বিক নাগরিক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অপরিহার্য।

সমাবেশে বিষয়ভিত্তিক তথ্য চিত্র উপস্থাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ পলাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০