বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহানবীর রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

ইসলাম ডেস্ক: মহানবী মুহাম্মদ (সা.)-এর সমাধি পবিত্র রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রওজা শরিফ ৩৬৫ দিনে একবার জিয়ারত করা যাবে বলে জানিয়েছে দেশটি।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, এখন থেকে মুসল্লিদের বছরে একবার জিয়ারতের অনুমতি দেওয়া হবে। ৩৬৫ দিনে একবার পবিত্র রওজা শরিফ পরিদর্শনের জন্য নিবন্ধন করা যাবে।

এজন্য ‘নুসুক’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে বুকিং দেওয়া যাবে। তাছাড়া এর মাধ্যমে কভিড-১৯ সংক্রমণ মুক্ত থাকা এবং রোগীদের সংশ্রবে না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে।

বিশ্বের অসংখ্য মুসলিম প্রতিদিন ওমরাহ করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে যান। এরপর তারা পবিত্র মসজিদ-ই-নববীতে রওজা শরিফ জিয়ারত করতে মদিনায় যান।

উল্লেখ্য, আগামী বছরের ১৪ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১ মার্চ (২০ শাওয়াল) হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে। ৯ মে (১ জিলকদ) থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।

গত জুনে করোনা পরবর্তীকালের সর্ববৃহৎ হজ অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন; যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী এবং এক লাখ ৮৪ হাজার ১৩০ জন সৌদি আরবের হজযাত্রী ছিলেন।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০