বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ জানুয়ারি ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় নৌকা ও লাঙ্গলের সভা ছত্রভঙ্গ করে দিল প্রশাসন

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ করার কথা। অথচ আজ শুক্রবার সাতক্ষীরার তালায় নৌকা ও লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্টদের পৃথক দুটি প্রশিক্ষণ সভা জনসভায় পরিণত হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেন।

জানা গেছে, শুক্রবার সকালে তালা মহিলা কলেজে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ সভা করে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সেখানে ভিড় করেন।

অপরদিকে একই সময়ে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে নেতা-কর্মী নিয়ে একই সভা করেন সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন ফোর্সসহ সেখানে হাজির হয়ে দুইটি সভা ছত্রভঙ্গ করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন স্যারের নির্দেশে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০