বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় শিবসা নদীর চরে অবৈধ স্থাপনা তৈরি!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শিবসা নদী ভরাটি সরকারি জমি দখল করে মৎস্য আড়ৎদারী সমিতির বিরুদ্ধে পাঁকা স্থাপনা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের কাজে স্থানীয় প্রশাসনের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে পৌর সদরের মাছের কাঁটা ঘেষা সরকারি জমিতে অবৈধভাবে ‘পাঁকা প্রাচীর’ দিয়ে ভিতরে স্থাপনার কাজ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা ও পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের ক্ষরস্রোতা শিবসা নদীতে পলি জমে নদীর পাড়ে বিশাল আকারের চর জেগে উঠে। বিভিন্ন সময় নদী পাড়ের বাসিন্দা ও প্রভাবশালী ব্যক্তিরা কারো না কারোর ছত্র ছায়ায় থেকে ১নং খাস খতিয়ানের নদী ভরাটি সরকারি জমি দখল করে মৎস্য ঘের, ঘরবাড়ী ও কাঁচা-পাকা স্থাপনা তৈরী করে দখল করেন।

উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এসব ঘের ও স্থাপনা উচ্ছেদ করলেও ভূমিদস্যুদের দৌরাত্ম্য থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় স্থানীয় মৎস্য আড়ৎদারী সমিতি প্রায় ১ বিঘা নদী ভরাটি সরকারি জমিতে বালি ভরাট করে স্থাপনা তৈরি শুরু করেছে। ইতোপূর্বে সহকারী কমিশনার (ভূমি) কে নিয়ে সাবেক ইউএনও মমতাজ বেগম স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে প্রশাসনের এ দু’কর্মকর্তার বদলী ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আড়ৎদারী সমিতি প্রাচীর দিয়ে ভিতরে বিশাল আকারের পাঁকা স্থাপনার নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। সরকারি জমিতে বালি ভরাট করে পাঁকা স্থাপনা তৈরীর বিষয়ে জানতে চাইলে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মিঠু দাবি করেন, আমরা ক্রয়কৃত জমির উপর স্থাপনা করছি।

তবে গদাইপুর ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা লতিফা খানম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আড়ৎদারী সমিতির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, নদীর জমি শ্রেণী পরিবর্তন করে দখল ও পাঁকা স্থাপনা করার প্রশ্নই উঠে না। নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে যারা সরকারি জমিতে এসব স্থাপনা করছেন তা দ্রুত উচ্ছেদ করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১০

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১১

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১২

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৩

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৪

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৬

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৭

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৮

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৯

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

২০
error: Content is protected !!