বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাউন্টার সরানোর নির্দেশে ধর্মঘটে ঢাকাগামী পরিবহন মালিকরা, অবশেষে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ঢাকাগামী পরিবহন মালিকরা। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন। তবে, ঈদের আগ পর্যন্ত বর্তমান কাউন্টারের সামনে গাড়ি পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে- এমন শর্তে দীর্ঘ ১১ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন তারা।

বুধবার (৫ এপ্রিল) বেলা ৩টা থেকে সাতক্ষীরা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে ইচ্ছুক যাত্রীদের টিকিট দেওয়া শুরু হয়েছে।

আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন জানান, তিনি সাতক্ষীরাতে এসে টিকিট কেটে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় সাতক্ষীরায় এসে জানতে পারেন, পরিবহন যাবে না। এতে তিনি বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে বিপাকে ছিলাম। এখন কিছুটা চিন্তামুক্ত হয়েছি।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মহসিন হোসেন জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গতপরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে বুধবার সকাল থেকে মালিকরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির বিগত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারাদিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হয়। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারী করে।

জেলা প্রশাসক আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সাথে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে হানিফ পরিবহনের সাতক্ষীরাস্থ ম্যানেজার মুকুল হোসেন বলেন, পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট গাড়ি রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০