বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা, যারা ভোটার হবেন তাদের তালিকা আমরা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয় সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, তবে এটিই হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে, আর না হলে হবে না।

তফসিল ঘোষণা নিয়ে ইসি অতিরিক্ত সচিব বলেন, আগামী সপ্তাহে আমরা এই প্রস্তাবনা কমিশনে উঠাবো। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে তফসিল হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।

৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের ক্ষেত্রে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন- এটি রাজনৈতিক দলের সিদ্ধান্তে হবে। কীভাবে হবে এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবো, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে সে ব্যাপারে বলে দেওয়া হবে।

স্বতন্ত্ররা যদি এক না হয় তাহলে তার সমাধান কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমরা রাজনৈতিক দলকে চিঠি দেবো, স্বতন্ত্রদের নয়। স্বতন্ত্রদেরটা কীভাবে হবে, সেটি পরে দেখা যাবে। এই মুহূর্তে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।

জোট করা ছাড়া স্বতন্ত্রদের আসন বণ্টন নিয়ে অশোক কুমার বলেন, এটা কঠিন হবে। স্বতন্ত্রদের সিদ্ধান্ত নিয়েই তা করা হবে। এটি পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা এখনও কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনের বিষয়ে কোনো চিঠি পাইনি। আর উপজেলার তালিকা পেয়েছি। এই নির্বাচনের জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০