বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুরে দাঁড়ানো জয়ে শেষ আটে বার্সা

স্পোর্টস ডেস্ক: তৃতীয় স্তরের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কা। ভিয়ারিয়ালের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছিল তারা।
ক্লাব ইতিহাসে এটাই তাদের সেরা সাফল্য। তা আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি দিচ্ছিল। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় বার্সেলোনা। অখ্যাত ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কাতালানরা।

তবে খুব একটা সহজে বার্সাকে জিততে দেয়নি সালামাঙ্কা। ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি তারাই আগে করে। ৩১তম মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। বিরতির ঠিক আগদিয়ে ঘুরে দাঁড়ায় বার্সা। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস।

দ্বিতীয় সারির একাদশ সাজিয়ে প্রথমার্ধে তেমন সফল ছিলেন না জাভি হার্নান্দেস। তাই দ্বিতীয়ার্ধে শুরুতেই একাদশে বেশ কয়েকটি বদল আনেন বার্সা কোচ। যার সুফল মেলে ৬৯ মিনিটে। পাবলো কুরেসির পাস থেকে নিচু শটে সফরকারীদের এগিয়ে দেন জুলস কুন্দে। চার মিনিট পর সেই কুন্দের পাস থেকেই দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান আলেহান্দ্রো বালদে। শুরুর মতো শেষ দিকেও কিছুটা চাপে ছিল বার্সা। সালামাঙ্কার আক্রমণ সামাল দিতে বেশ কঠিন পরীক্ষাই ইনাকি পেনাকে। যেখানে বেশ সফলভাবেই উতরে যান এই গোলরক্ষক। তাতে বার্সাও মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!