বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।

দুর্দান্ত ব্যাটিংয়ে গত বছর ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন সূর্যকুমার।
ব্যাটিং গড় ছিল ৫০-এর কাছাকাছি এবং স্ট্রাইক রেট ১৫০-এর বেশি! পুরো বছর তিনি ছিলেন ভারতের মিডল অর্ডারের ‘মেরুদণ্ড’। বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

গত বছরও আইসিসির বিচারে টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন সূর্যকুমার। এবার তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি এবং নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে।

২০২৩ সালে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ ইনিংস খেলে ৪৮.৮৬ গড়ে ও ১৫৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৩৩ রান করেন সূর্যকুমার। যদিও বছরে নিজের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রান করেন তিনি। কিন্তু এরপর ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে পরের দুই ম্যাচে যথাক্রমে ৫১ (৩৬) এবং ১১২* (৫১) রান করেন সূর্যকুমার। তার পরের ইনিংসগুলো ধারবাহিকভাবে ২০ থেকে ৪০ রানের মধ্যেই ছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ৮৩ রান করে নিজের ‘ক্লাস’ চেনান তিনি। ফ্লোরিডায় সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬১ রানের ঝলমলে এক ইনিংস।

বছরের শেষদিকে তুলনামূলক তরুণ ভারতীয় দলের নেতৃত্বও দেন সূর্যকুমার। তবে নেতৃত্বের চাপেও ভেঙে পড়েননি তিনি। অস্ট্রেলিয়া (৪২ বলে ৮০ রান) এবং দক্ষিণ আফ্রিকার (৩৬ বলে ৫৬ রান) বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে ৫৬ বলে মাত্র ১০০ রানের ঝোড়ো এক ইনিংস উপহার দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০