বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দরে কোনো গডফাদারকে আশ্রয় দেওয়া হবে না: আশরাফুজ্জামান আশু

এসএম হাবিবুল হাসান: ভোমরা বন্দরকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্থলবন্দরে রূপান্তরিত করা হবে। অন্য কারো তাবেদারিতে এই বন্দর চলবে না। সবার সার্বিক সহযোগিতায় এই বন্দর হবে দেশের অন্যতম একটি বন্দর। বন্দরে কোনো গডফাদারকে আশ্রয় দেওয়া হবে না। বন্দরে ব্যবসায়ীদের আনতে হবে।ভোমরা বন্দরকে ব্যবসায়ী বান্ধব করে গড়ে তোলা হবে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ভোমরা সিঅ্যান্ডএফ ভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু’র সভাপতিত্বে দেওয়া সংবর্ধনার জবাবে সাতক্ষীরা-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোমরা বন্দরে ব্যবসায়ীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বন্দরকে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল নিজেদের ফায়দা লোটার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সেজন্য কেউ যাতে কোনো প্রকার অপপ্রচার না চালাতে পারে সেদি লক্ষ্য রাখতে হবে। ভোমরা স্থলবন্দরের সুফলগুলো প্রচার করতে হবে। যাতে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এই বন্দরে আসেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, সিঅ্যান্ডএফ’র সহ-সভাপতি এজাজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা মাজরিহা হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ভোমরা কাস্টমস্ সি অ্যান্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশন, ভোমরা কাস্টমস্ সি অ্যান্ড এফ এজেন্টস্ কর্মচারী অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৮৬/সাত), ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজিঃ নং-৮৭/সাত) ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২, ১৯৬৪, ১১৫৫ এবং ১১৫৯) এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০