বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের দৈনিক আল ওয়াতানের বরাতে শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মক্কা ও মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা।

তাদের মতে, মক্কা ও মদিনার সম্মান ও পবিত্রতার বিষয়টি মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানগুলো আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার এটি একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

সৌদি বিবাহ কর্মকর্তা মাজউন মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের কবুল পড়ানো ইসলামে অনুমোদিত। এর ব্যাখ্যায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লেল্লাহ আলাইহে ওয়া সাল্লাম) নিজেই মসজিদে একজন সাহাবির বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন।

আল জাবরি আরও বলেন, মদিনায় মসজিদে নববীতে বিয়ে পড়ানোর বিষয়টি ইতোমধ্যে স্থানীয়দের কাছে একটি সাধারণ রীতিতে পরিণত হয়ে গেছে।

এর কারণও ব্যাখ্যা করেন তিনি।

আল জাবরি বলেন, বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন। মদিনায় বিয়েতে সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া ঐতিহ্যগত রীতি। বেশিরভাগ সময়ই কনের পরিবার সব অতিথিকে ঘরে জায়গা করে দিতে পারেন না। ফলে মসজিদে নববী বা কুবা মসজিদে (ইসলামে নির্মিত প্রথম মসজিদ) এসে কবুল পড়ানোর কাজটি সম্পাদন হয়।

তিনি জানান, এছাড়া সৌদি আরবের অনেকেই বিশ্বাস করেন যে, মসজিদে বিয়ে পড়ানো ‘আশীর্বাদ ও সৌভাগ্য’ নিয়ে আসে।

এক্ষেত্রে মসজিদে নববী ও কাবায় বিয়ে পড়ানোর বিষয়ে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে বলে জানান তিনি।

সৌদির এ বিবাহ কর্মকর্তা বলেন, ‘উচ্চ শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!