বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১৬শ মুরগির বাচ্চাসহ খামার পুড়ে ছাই

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আগুন লেগে ১৬শ মুরগির বাচ্চাসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খামারীর।

সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চেয়ারম্যান মোড় এলাকার মৃত গফুর পাড়ের ছেলে মারুফ বিল্লাহ পাড়ের খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারীর স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, অতিরিক্ত শীতের কারণে খামারের তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, রাত ১টার দিকে শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। ঘরের বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখি। এসময় এলাকাবাসী বের হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খামারে ১৬শ সোনালী মুরগির বাচ্চা, দুই বস্তা খাদ্য, দুইটি বাইসাইকেল, একটি ভ্যান, ১০০০ লিটারের পানির ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম ছিল। সবই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খামারে মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করার জন্য ধানের তুষ ব্যবহার করা হয়। তুষের কারণে আগুন অল্প সময়ের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। ৯৯৯ এর ফোন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১০

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১২

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৪

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৬

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৯

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

২০
error: Content is protected !!