বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন নীলা

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির চার বছর পর আবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। চলতি বছর এ সুন্দরী প্রতিযোগিতার মুকুট উঠেছে শাম্মী ইসলাম নীলার মাথায়। এর আগে একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে সুনাম কুড়িয়েছেন নীলা। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন তিনি।

এদিকে প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে-ওয়াটার পার্কে। আলো–ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। এবারের আসরে প্রধান বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী তানিয়া আহমেদ। তার সঙ্গে পাঁচ সদস্যের জুরি বোর্ডে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নীলা।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিএফডিসির মঞ্চে শুরু হয়েছিল এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখান থেকে বিচারকরা সেরা ১০ জনকে নির্বাচন করেন। তারপর শুরু হয় গ্রুমিং সেশন। অবশেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন এই সেরা ১০ জন।

আগামী ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড-২০২৩। মুকুট জিতে নীলা বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি এবং আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের ‍মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’

আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন নীলা। সেখানে তিনি অংশ নেবেন মিস ওয়ার্ল্ডের মূল পর্বে। এ আয়োজনে বিজেতাকে মুকুট পরিয়ে দেবেন পোল্যান্ডের সাবেক মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!