বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সৌদি আরব-বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

বুধবার (জানুয়ারি ৩১) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আব্দুলাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ।

এ সময় তারা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব দীর্ঘ ও ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্কের শেকড় ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক।

তিনি বলেন, ইসলাম ধর্মের জন্ম স্থান মক্কা-মদিনা হওয়ার কারণে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে বিশেষ জায়গা আছে। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি হজ এবং ওমরাহ পালন করেন।

প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্ব এবং সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংস্কারে ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

ডক্টর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং এর ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।

সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুকরণীয় এবং অনুকরণীয়।

ড. আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০