বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য!

শহীদুজ্জামান শিমুল: টাকার বিনিময়ে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। একই সাথে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে পদ বঞ্চিতের মাঝে।

সূত্র মতে, গত ৩০ জানুয়ারি আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম স্বাক্ষরিত পত্রে ১১ জনের নাম উল্লেখ করে আনুলিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়।

এই কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করায় তা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পদ বঞ্চিতরা।

মোটা অংকের টাকার বিনিময়ে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন কমিটির সাধারণ সম্পাদক তুষার ইমরানের দাদা নূর বক্স সরদার নূরু এলাকার চিহ্নিত রাজাকার।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এর বাবা শহীদুল ইসলাম খোকন ও ভাই শাহিন সরদার আশাশুনি থানার নাশকতা মামলার (১৭৬/২৩ নং) ১ ও ২নং আসামি।

এছাড়া সভাপতি ইফতেখার আহমেদের বিরুদ্ধে বিয়ে ও পরে ছাড়াছাড়ির অভিযোগ রযেছে।

আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সভাপতি পদে ৯টি সিভি জমা পড়েছিলো। তাদের কারও না দিয়ে রাজাকার পরিবারের সদস্যকে মোটা অংকের টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে।

আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, মোটা অংকের টাকার বিনিময়ে জামায়াত, বিএনপি ও রাজাকার পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে ছাত্রলীগের কমিটি ঘোষণার করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে যাদেরকে কমিটিতে নেওয়া হয়েছে তাদের কোনো কার্যক্রমে পূর্বে দেখা যায়নি।

এ বিষয়ে আশাশুনি উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা। তিনি আরও জানান, অনেক গুলো সিভি জমা পড়েছিলো। তার অনেকেই বিতর্কিত। অনেকের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা যাচাই-বাছাই করে ১১ জনের একটি কমিটির গঠন করে দিয়েছি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান জানান, কমিটির বিষয়ে আমি জেনেছি। বর্তমানে যাকে সভাপতি করা হয়েছে তাকে আমি ১০ বছর ধরে ব্যক্তিগত ভাবে চিনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি সত্যতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!