বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডার্ক ওয়ার্ল্ডে মাহির পরিবর্তে কৌশানী

বিনোদন ডেস্ক: গত বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে বিরতি ভেঙে শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। সেই ফেরাটা সুখকর হয়নি তাঁর। এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরী সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্য ভালোভাবে নেননি মাহি। সিদ্ধান্ত নেন অভিনয় না করার। বিপাকে পড়েন নির্মাতা ও প্রযোজক। বন্ধ হয়ে যায় শুটিং।

প্রায় তিন মাসের মতো বন্ধ থাকার পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। মাহিয়া মাহির পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান।
ঢাকায় আসবেন কৌশানী। রোববার থেকে অংশ নেবেন শুটিংয়ে। এমনটাই জানালেন নির্মাতা। মানিক বলেন, ‘৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’

প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতিমধ্যে তাঁর সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’

প্রযোজক আরও জানান, ১২ ফেব্রুয়ারি ডার্ক ওয়ার্ল্ড সিনেমার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন কৌশানীসহ সিনেমার কলাকুশলীরা। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন কৌশানী। তাঁর নায়ক মুন্না খান। আরও থাকছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

২০২১ সালে ঢালিউড সিনেমায় কাজ করেছিলেন কৌশানী। শাপলা মিডিয়ার ‘প্রিয়া রে’ সিনেমায় তাঁর নায়ক ছিলেন শান্ত খান। এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ধাঁধা’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করেছিলেন কৌশানী। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত। এ সিনেমাটিও শেষ করেনি শাপলা মিডিয়া। এবার কৌশানী নিশ্চয় চাইবেন ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি ভালোভাবে শেষ করে বাংলাদেশের দর্শকের সামনে আসতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০