বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ এপ্রিল ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপত্তা জোরদারে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

বিনোদন ডেস্ক: নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড তারকা সালমান খান।

সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গাড়িটি এখনও ভারতের বাজারে আসেনি। বিলাসবহুল এই গাড়িটি বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সালমানকে।

জানা গেছে, বি৬ ও বি৭ স্তরের সুরক্ষা দিতে সক্ষম গাড়িটির ৪১ মিলি মিটার পুরু কাচ ভেদ করা শক্তিশালী রাইফেলের পক্ষেও সম্ভব নয়। সাধারণত ৭৮ মিলি মিটার পুরু কাচের সাহায্যে আরমার-পিয়ার্সিং রাউন্ড থেকে বি৭ নিরাপত্তা দিতে পারে যাত্রীদের।

ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।

নিজের আগের বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০ গাড়ির বদলে এখন নতুন নিশানটিতে চড়েই ‘কিসি কা ভাই, কিসি কি জান’র প্রচারে যাচ্ছেন ‘বলিউড ভাইজান’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!