বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আসছেন কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হান

ডেস্ক রিপোর্ট: আগামী ১১ ফেব্রুয়ারি রোববার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য শিশু সাহিত্য উৎসব ২০২৪-এ অংশ নিতে সাতক্ষীরায় আসছেন বাংলাভাষার কিংবদন্তি ছড়াকার ও শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং এ সময়ের খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হান।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি আয়োজিত প্রকাশনা, আবৃত্তি, ছড়াগান আর আনন্দ আড্ডার এই উৎসবে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের প্রতি উৎসবে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও ছড়াকার আহমেদ সাব্বির।

প্রসঙ্গত, লুৎফর রহমান রিটনের শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে জনপ্রিয়তা লাভ করে। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন।

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: ছড়া: ধুত্তুরি (১৯৮২); ঢাকা আমার ঢাকা (১৯৮৪); উপস্থিত সুধীবৃন্ধ (১৯৮৪); হিজিবিজি (১৯৮৭); তোমার জন্য (১৯৮৯); ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ (১৯৮৯); রাজাকারের ছড়া (১৯৯৯); শেয়ালের পাঠশালা (১৯৯২); রোকনুজ্জামান খান দাদাভাই স্মারকগ্রন্থ (২০০০); নেপথ্য কাহিনী (২০০১)।

তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার ১৯৮২, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ১৯৮২ ও ১৯৯৬, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার ১৯৮৪ ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০০৭ লাভ করেছেন।

তার লেখা ছড়া পাঠ্য হিসেবে পঞ্চশ শ্রেণীতে পড়ানো হয়।

১৯৮৬ সালে দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’-এ প্রথম ছড়া ছাপা হওয়ার পর থেকে দেশের প্রধান দৈনিকগুলোতে নিয়মিতই লিখে যাচ্ছেন এ সময়ের খ্যাতিমান রোমেন রায়হান । ঘুমপাড়ানি ছড়া থেকে শুরু করে সমাজের অসঙ্গতি- সবই তাঁর ছড়ায় ধরা পড়ে বলে শিশু, কিশোর, কৈশোরউত্তীর্ণ সব বয়স-শ্রেণীই তাঁর ছড়ার পাঠক। ছড়াগ্রন্থ কা কা’র জন্য নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং রঙিন আমার ছেলেবেলা বৃষ্টি কাদায় মাখা’র জন্য পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রোমেন রায়হান পেশায় চিকিৎসক ও নেশায় ছড়াকার। ছড়াকার পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০