বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু কর্মী সোহানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ, প্রত্যাহারের দাবিতে সমাবেশ

এম জুবায়ের মাহমুদ: ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী প্রধান সোহানুর রহমানের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদ ও অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে তরুণ জলবায়ু কর্মীরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে ইয়ুথনেট সাতক্ষীরার জলবায়ু যোদ্ধারা এই প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এস কে সিরাজ, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, ইয়ুথনেট সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ইমাম হাসান, জলবায়ু যোদ্ধা আবুজার, হাফিজ, রুবিনা প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু ও প্রতিবেশের প্রশ্নে জনপরিসরের আলাপকে রুদ্ধ করতে সাইবার সিকিউরিটি আইনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা খুবই নিন্দনীয়। যা প্রতারকরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তারা ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী প্রধান সোহানুর রহমানের বিরুদ্ধে মামলাকারী সজীব খন্দকার জুনায়েদের পরিচয় ব্যাখ্যা করে বলেন, সজীব ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কপ ২১-এ যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করলেও এরপর আর দেশে ফিরে আসেনি। নিজেকে বিরোধী দলের কর্মী দাবি করে সে প্রতারণামূলকভাবে ৯ বছর ধরে জার্মানিতে অবস্থান করছে। একইভাবে প্রতারণার আশ্রয় নিয়ে সম্প্রতি সজীব গ্লোবাল সেন্টার অন অ্যাডপটেশনের নির্বাহী প্রধানের যুব উপদেষ্টা নির্বাচিত হলে দেশের তরুণ জলবায়ু কর্মীরা তার প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে সজীবের বড় ভাই শহিদুল ইসলাম সোহেল গত ৪ ফ্রেবুয়ারি ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুুর রহমানের নামে সাইবার সিকিউরিটি এ্যাক্টে বরিশালে মামলা দায়ের করে।

সমাবেশে তরুণ জলবায়ু কর্মীরা হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নেয়ার পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডপটেশনের নির্বাহী প্রধানের যুব উপদেষ্টার পদ থেকে সজীবকে বহিষ্কার দাবি করেন।

বক্তারা প্রশ্ন তুলে বলেন, যে ব্যক্তি অনৈতিকভাবে জলবায়ু সম্মেলন থেকে পালিয়ে ইউরোপে অবস্থান করছে সে কিভাবে অভিযোজন বিষয়ে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করবে? তার প্রতারণামূলক কর্মকাণ্ডে দেশের তরুণদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!