বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে’

ডেস্ক রিপোর্ট: উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজ আয়োজিত, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট: ওয়েম্যানস ইনিশিয়েটিভ ইন সায়েন্স অ্যান্ড বিজনেস’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

ড. ইসলাম তার বক্তব্যে বিজ্ঞানের অগ্রগতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নারীদের সম্পৃক্ততা, উদ্যোগ ও সফলতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির ওপর আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যে অভাবনীয় আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও প্রবৃদ্ধিতে নারীদের অভূতপূর্ব অবদান ও ভূমিকা সম্পর্কে সকলকে অবহিত করেন।

আঞ্চলিক পরিসরে জেন্ডার ইক্যুয়ালিটির তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তিনি বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে সমাজের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকারকে আরও এগিয়ে নিতে সরকারের অঙ্গীকার ও দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন।

তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের রেক্টর প্রফেসর ড. গুলচেহারা রিখসিইয়েভসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর, অধ্যাপক ও গবেষক অনুষ্ঠানে বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০