বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু সাহিত্য উৎসবে লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানকে ঘিরে প্রাণের উল্লাস

ডেস্ক রিপোর্ট: কিংবদন্তি ছড়াকার ও শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানের সাতক্ষীরায় আগমনে প্রাণের উল্লাসে মাতলো শিশু সাহিত্য উৎসব ২০২৪।

রোববার (১১ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি আয়োজিত এই উৎসব সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

উৎসবে লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানের ছড়া মঞ্চস্থ করে শিশু-কিশোররা নতুন মাত্রা যুক্ত করে। পরে ছড়াকার আহমেদ সাব্বিরের সঞ্চালনায় শিশু-কিশোরদের সাথে আড্ডায় মাতেন লুৎফর রহমান রিটন এবং রোমেন রায়হান।

এর আগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন ও খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উৎসব চলাকালে অটোগ্রাফ নিতে লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানকে ঘিরে ধরে শিশুরা।

সমগ্র অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, ঈক্ষণ সম্পাদক পল্টু বাসার, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহাজান সিরাজ, সাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, কবি মন্ময় মনির, কবি সুলতান মাহমুদ রতন, কবি দিলরুবা রোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. সুব্রত ঘোষ ও তপু হাশেমী, যুব সংগঠক কর্ন বিশ^াস কেডি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০