বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও দৌপদী দেবী আগরওয়াল, নীলফামারী মোসাম্মৎ আশিকা সুলতানা, জয়পুরহাট ডা. রোকেয়া সুলতানা, নাটোর কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ জেবিন মাহমুদ, খুলনা রুনু রেজা ও বেগম মুন্নুজান সুফিয়ান, বাগেরহাট ফরিদা আক্তার বানু, বরিশাল শাম্মী আহমেদ, বরগুনা মোসাম্মৎ ফারজানা সুমি, ভোলা খালেদা বাহার বিউটি, পটুয়াখালী নাজনীন নাহার, নরসিংদী ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ উম্মে ফারজানা সাত্তার, নেত্রকোণা নাদিয়া বিনতে আমিন, ঝিনাইদহ পারভীন জামান কল্পনা, কুমিল্লা অ্যারোমা দত্ত, সাতক্ষীরা লাইলা পারভীন, ঢাকা থেকে শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, নাহিদ ইজহার খান, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা, ফরিদপুর ঝর্ণা হাসান প্রমুখ।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার সকালে সাক্ষাত শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০