বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মানসিক প্রতিবন্ধীকে শিক্ষকের অমানুষিক নির্যাতন

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী ব্যক্তিকে অমানুষিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত প্রতিবন্ধী নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মৃত শমসের আলী কারিগরের ছেলে আদর আলী (৩৯)।

তথ্যসূত্রে জানা যায়, রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আদর আলী তার প্রতিবেশী নুরনগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনের সিমানার বেড়া থেকে দুটি বাঁশের চটা ভাঙে। এতে ক্ষিপ্ত হয়ে সেই চটা দিয়েই তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন ওই শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আদর আলী মানসিক ভারসাম্যহীন শুধু নয়, সে কথাও বলতে পারে না।

স্থানীয়রা জানান, আদর আলী কখনো কারো ক্ষতি করে না। সে রাস্তায় পড়ে থাকা পুরানো জুতা কুড়ায় এবং বিভিন্ন ঘেরা বেড়া থেকে দুই টুকরো বাঁশের চটা অথবা কঞ্চি ভেঙে বাদ্যযন্ত্রের মত বাজায়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের বড় ছেলে বালিয়াডাঙ্গা নেংগি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, আমার বাবা বয়স্ক মানুষ, তিনি ভুল করেছেন। আদর আলীকে এভাবে মারা ঠিক হয়নি। আসলে খুব ভুল হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১০

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১১

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১২

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৩

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৪

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

১৫

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

১৬

বর্ষার শুভ্র দূত ‌‘চালতা ফুল’ || ‎‎তারিক ইসলাম

১৭

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাইফুল বারী সফু

১৮

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হলেন এম মফিদুল হক লিটু

১৯

ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

২০