বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ দিনেই ৭০ কোটির ঘরে অজয়ের ‘ভোলা’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ভারতের বাইরে বলিউড তারকা অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমাটির জয়জয়কার। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে, ১০ দিনের মাথায় এ সিনেমার আয় প্রায় ৭০ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই ১১.২০ কোটি রুপি ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এ সিনেমা। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কিছুটা কমেছিল। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এ সিনেমা ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।

লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট সিনেমা ‘কৈথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। হিন্দি সিনেমার পরিচালক অজয় নিজেই। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এ সিনেমা।

এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও টাবু একসঙ্গে থাকলে দর্শকের প্রত্যাশা বাড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাদের ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম-২’। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘ভোলা’ও। মাল্টি স্টারার এ সিনেমা অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল।

উল্লেখ্য, ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে ‘ভোলা’। প্রথমে টিজার, তারপর ট্রেলার মুক্তির পর সেই উত্তেজনাবাড়তেই থাকে। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভোলা’। অজয় দেবগণ পরিচালিত চতুর্থ সিনেমা এটি। তামিল হিট সিনেমা ‘কৈথি’র অফিশিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত ‘ভোলা’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের হিটলিস্টে এই সিনেমা। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাওয়ের মতো অভিনেতারা আছেন এই সিনেমায়।

‘ভোলা’ সিনেমা প্রসঙ্গে অজয় বলেন বলেন, ‘আমি ছবির বিপদটাকে গভীর করতে চেয়েছি। উদ্দেশ্য ছিল ভোলার পথে বাধা হয়ে আসা সকলের আলাদা আলাদা পরিচয় তৈরি করা।’

সিনেমা মুক্তির ঠিক আগে আগেই পরিবার ও বন্ধুবান্ধদের জন্য় এই সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন অজয়। সেখানেই পুত্র যুগ ও মা তনুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। আর তারপরই নিজের ইন্সটা স্টোরিতে রিভিউ লিখেছিলেন অভিনেত্রী। তার কথায়, এ সিনেমা ‘মাস্ট ওয়াচ’। পাশাপাশি এ সিনেমাকে ‘সম্পূর্ণ পয়সা উসুল’ বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। সিনেমাটি তার এতটাই ভালো লেগেছে যে, গোটা সিনেমাজুড়ে তিনি হাততালি দিয়ে গেছেন বলেও জানিয়েছিলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

১০

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১১

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১২

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৪

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

১৫

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৬

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১৭

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

২০
error: Content is protected !!