বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি: নাজম শেঠি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্ক। এবারও বিতর্কের কেন্দ্রে শহিদ আফ্রিদি। বিতর্ক নিয়ে হাজির হয়েছেন খোদ পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। তিনি দাবি করেছেন, বাবর আজমকে পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন শহিদ আফ্রিদি!

নাজম শেঠির এই দাবির পর নতুন করে বিতর্ক তৈরি হলো পাকিস্তানের ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি প্রকাশ করেছেন যে, শাহিদ আফ্রিদির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের জন্য পুরুষদের জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান নিযুক্ত করা হয়েছিল।

নাজম শেঠি একটি ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচক কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, তারা আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করা দরকার।’

তিনি আরও বলেন, ‘তবে নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলেছিল বাবরের বদলির কোনও প্রয়োজন নেই। আমি তাদের বলেছিলাম যে, আপনারা আপনাদের মন পরিবর্তনের অধিকারী।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর শহিদ আফ্রিদি বৈঠকের জন্য সময় না পাওয়ায় পদ থেকে পদত্যাগ করেন। আফ্রিদির জায়গায় এসেছেন হারুন রশিদ।

নাজম শেঠি জানান, যতদিন পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে থাকবে ততদিন বাবর অধিনায়ক থাকবেন। তিনি বলেন, ‘যতদিন বাবর একজন সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে সফল হতে থাকবেন, ততদিনই তিনি অধিনায়ক থাকবেন। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে লোকেরা আপনার অধিনায়কত্ব এবং অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’

গত সপ্তাহে, নাজাম শেঠি টুইটারে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটানোর বার্তা দিয়েছিলেন। নাজাম শেঠি টুইটারে লেখেন, ‘বাবর আজম আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাকে বলেছিলাম যে সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং তারপরই @TheRealPCB স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাই যারা ভুয়া খবর ছড়াচ্ছিল তারা সকলেই আজ চাকরির হারাবে।’

শেঠিও স্বীকার করেছেন যে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করার আগে তিনি মিকি আর্থারের সঙ্গে কথা বলেছেন।

নাজাম শেঠি বলেন, ‘আমি মিকিকে জিজ্ঞেস করলাম, আপনি কী নিউজিল্যান্ড সিরিজে একজন অধিনায়ক চান নাকি দুইজন অধিনায়ক চান? তার সঙ্গে আলোচনার পর আমরা সাদা বলের ফর্ম্যাটের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে বলেছিলাম, আপনি যখন আসবেন, আপনি বাবরের সঙ্গে বসতে পারেন এবং তারপর সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘পিসিবি প্রাথমিকভাবে এক বছরের চুক্তি স্বাক্ষর করবে এবং আর্থার এশিয়া কাপ এবং ২০২৩ বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে থাকবেন। আমি কিছু নির্বাচক নিয়োগের বিষয়ে মিকির কাছ থেকেও অনুমোদন নিয়েছিলাম, কারণ মিকি এবং তাঁর দল আসছে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই চুক্তি স্বাক্ষরের আগে কেন তাদের থেকে বোর্ড পরামর্শ নেবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০