বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পতিত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন প্রযুক্তির মাঠ দিবস

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় লবণাক্ত অঞ্চলে আমন পরবর্তী মৌসুমে পতিত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার আয়োজনে বতুল বাজার গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সরেজমিন কৃষি গবেষণা বিভাগ গাজীপুরের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন পাটনারের প্রকল্প পরিচালক ও বারীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জগদীশ চন্দ্র বর্মন, গোপালগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অসিম কুমার হাওলাদার ও কয়রা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলাম। বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন কয়রার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী, সাতক্ষীরার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী অমলেশ সরকার, স্থানীয় কৃষক সুলতানা মিলি, ঢালী শাহাবুদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন ঢালী, আল মামুন সানা প্রমুখ। ৎ

অনুষ্ঠানে কৃষকরা জানান, লবণাক্ত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন করে তারা ভালো ফলন পেয়েছে। তারা কয়রার ৭টি ইউনিয়নে বিনাচাষে আলু ও রসুন উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০