বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির নামে অশ্লীল অঙ্গভঙ্গি রোনালদোর, নিষেধাজ্ঞার দাবি দর্শকদের

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগের খেলায় আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে নিজের দল আল নাসরের জয়ের ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গি করে কঠোর সমালোচনার মুুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এমন অশোভনীয় আচরণে দর্শকদের অনেকেই তাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

ম্যাচ শেষে খেলার টেলিভিশনের মূল ক্যামেরায় ধরা না পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, মাঠ থেকে উঠার সময় কানে কাপ করে কোনো কিছু শোনার চেষ্টা করছেন রোনালদো। এর আগে নিজের পেলভিক এলাকার সামনে হাত নিয়ে কয়েকবার পাম্প করতে থাকেন আল নাসর তারকা।

রোনালদোর এমন কাণ্ড থেকে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। আল শাবাব সমর্থকদের দিকে লক্ষ্য করেই এটি করেছেন পর্তুগিজ তারকা, এমন ধারণা থেকেই তাকে নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত থাকা সমর্থকরা ।

পরে ঘটনার পটভূমি অনুসন্ধানে জানা যায়, ম্যাচ জয়ের পর রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন, তখন আল শাবাবের ভক্তরা ‘মেসি, মেসি’ বলে চিৎকার করছিলেন। রিয়াল মাদ্রিদে থাকাকালীন নিজের চরম প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার সাবেক তারকার নাম শুনেই চটেছেন রোনালদো।

তবে রোনালদোর এমন কাণ্ডে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সৌদি আরবের স্থানীয় একটি পত্রিকাতে বলা হয়েছে, জাতীয় ফুটবল ফেডারেশন ঘটনা তদন্ত শুরু করেছে।

এর আগেও এমন কাণ্ড করে সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। ২০২৩ সালে আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হারের পর একই রকমের অঙ্গভঙ্গি করেছেন পর্তুগিজ তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৪

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৫

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

৬

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

৭

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৮

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৯

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১১

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১২

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৩

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৪

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৫

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১৭

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৮

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৯

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

২০