বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Exif_JPEG_420

রিজাউল করিম: হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে শালিসে ডেকে নিয়ে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরার শহিদ আবদুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংস্থা স্বদেশ, আইন ও শালিস কেন্দ্র, এইচআরডিএফ-সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসফ এই কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার টুনরাঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে অবৈধ ও বেইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে এলাকার দুর্বৃত্তদের কর্তৃক গৃহবধূ নাসরিন পারভিনের চুলকাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে গৃহবধূ কোহিনুর বেগম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

প্রতিবাদ সামবেশে স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা অ্যাড. আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়ন কর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, ভূমিহিন নেতা আবদুস সামাদ, নারী অধিকার কর্মী খুরশিদ জাহান শীলা, আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!