বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজেট অধিবেশনের আগেই ভোমরা স্থলবন্দরে কাস্টম হাউস ঘোষণার আশ্বাস

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম আধুনিকায়ন, পার্শ্ববর্তী বেনাপোল বন্দরের সাথে বৈষম্য দূরীকরণসহ একাধিক ইস্যু নিয়ে স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকালে ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সাথে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময়ে মিলিত হন। এসময় ভোমরা ও বেনাপোল বন্দরে রাজস্ব তারতম্যের বিষয়টি উত্থাপন করা হয়।

পরবর্তীতে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হকের বাসভবনে গিয়ে তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাস্টমসের ডেপুটি কমিশনার বলেন, আসন্ন বাজেট অধিবেশনের আগেই ভোমরা স্থলবন্দরে কাস্টম হাউস ঘোষণা করা হবে। অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। সরকারের উচ্চ মহলে দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। শুধুমাত্র কাস্টমস হাউজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমদানি বাণিজ্যে বেনাপোল ও ভোমরা বন্দরের বৈষম্যের বিষয়টি আবারও উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার), সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াজুল হক ও মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, দপ্তর বিষয়ক সম্পাদক জি এম খোরশেদ আলম, বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১০

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১১

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১২

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১৩

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১৪

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৫

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৬

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৭

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

১৮

মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705