বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভাষণের শব্দ শোভাযাত্রা

Exif_JPEG_420

গোলাম রব্বানী, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে ভাষণের শব্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ার উপজেলা চত্বর হেলিপ্যাডে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অগ্নিঝরা ভাষণ সম্পর্কে নতুন প্রজন্মকে অভিহিত করার লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভাষণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বশার খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

ভাষণ উপস্থাপন পরবর্তী ১১০৮টি শব্দ সংবলিত বেলুন উড্ডয়ন শেষে প্লাকার্ড সহযোগে ‘৭ই মার্চের শব্দ শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। পরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০