বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: বাবলু সভাপতি, বাবু সম্পাদক

মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে শেখ আব্দুল মান্নান বাবলু ২৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান পেয়েছেন ২২৫ ভোট।

সহ-সভাপতি পদে মো. আব্দুর রহমান (২) ২৪৬ ভোট ও তারেক চন্দ্র রায় ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম বাবু ২৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল জলিল পেয়েছেন ১২৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন দেবাশীষ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ পেয়েছেন ১৯৪ ভোট।

সহ-সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন ২৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ১৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো: কামরুল ইসলাম ৩৬১ ভোট পেয় জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার মিরান পেয়েছেন ৮০ ভোট।

কোষাধ্যক্ষ পদে এম শফিকুল ইসলাম ২৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নরেশ মল্লিক পেয়েছেন ২০৪ ভোট।

সসদ্য পদে নির্বাচিত হয়েছেন, গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম (২), আব্দুস সামাদ, মেহেদী হাসান ও বিধান চন্দ্র মন্ডল।

ভোট গণনা শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুস সবুর এই ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, নির্বাচনে ৪৮৪জন ভোটারের মধ্যে ৪৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!