বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ এপ্রিল ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্ক: আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক।
প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছিলেন ২০২১ সালের জুলাইয়ে।

আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!