বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুদের পাঠদানে ভারতে প্রথম ‘এআই’ শিক্ষিকা

ডেস্ক রিপোর্ট: ভারতে বিভিন্ন ক্ষেত্রে ‘রোবটের’ ব্যবহার হয়ে আসছে। তবে এবার দেশটিতে রোবটের মাধ্যমে নতুন এক বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। প্রথমবারের মতো দেশটির কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের টিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি রোবট (এআই) শিক্ষিকা আনা হয়েছে। তিনি এখন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় পড়াবেন।

শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণের জন্য এমন পদক্ষেপ নিয়েছে স্কুলটির কর্তৃপক্ষ। এআই শিক্ষিকার নাম ‘আইরিস’। দেশটির গণমাধ্যম এনডিটিভি বলছে, এই প্রথম ভারতের কোন স্কুলে রোবটের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালু হতে যাচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়, কেরালার তিরুবনন্তপুরমের টিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মার্কারল্যাব এডুটেক সংস্থার সঙ্গে একযোগে এআই শিক্ষক তৈরির কাজে হাত দিয়েছিল। ২০২১ সালে নীতি আয়োগের উদ্যোগে স্কুলে স্কুলে পাঠ্যক্রম-বহির্ভূত কাজেও নজর দেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে ওই রোবট শিক্ষক তৈরির কাজে হাত লাগায় পড়ুয়ারা। তাদের তত্ত্বাবধানে ছিলেন বিশেষজ্ঞেরা।

গত মাসে রোবট আইরিসকে জনসম্মুখে উপস্থাপন করা হয়। রোবটির সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মার্কারল্যাব একটি ভিডিও শেয়ার করে।

ভিডিওটিতে ‘আইরিস’-কে বিভিন্ন বিষয়ে জটিল প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। ভয়েস অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে ওই এআই শিক্ষিকার সঙ্গে কথাবার্তা বলা যায়। আর এক ক্লাস থেকে অন্য ক্লাসে শিক্ষাদানের জন্য রোবটটিতে যোগ করা হয়েছে চাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!