বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। এরই মধ্যে নতুন-পুরোনো অনেক তারকাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এরই মধ্যে মাসব্যাপী বিএফডিসির ক্যান্টিনের সামনে ইফতার আয়োজন করেছে মিশা সওদাগর-ডিপজল প্যানেল। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাচ্ছেন।

আজ (১৫ মার্চ) বিএফডিসির ক্যান্টিনের সামনে মিশা সওদাগর-ডিপজল শিল্পীদের সঙ্গে ইফতার করেন। তাদের সঙ্গে ইফতার করেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, শাহনূর, রেবেকা রৌফ, আন্না, অভিনেতা বাপ্পারাজ, আলীরাজ, ডি এ তায়েব, জয় চৌধুরীসহ একঝাঁক তারকা শিল্পী।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, আমরা শিল্পীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অনেক পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে এগোতে চাই। তাই আমরা শিল্পী সমিতির অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকবেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। কিন্তু তারিখ পরিবর্তন করে করা হয়েছে ২৭ এপ্রিল। এরই মধ্যে জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শোকাবহ ১৫ আগস্ট আজ/বাংলাদেশের স্থপতিকে হত্যার ৫১ বছর

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

১১

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

১২

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

১৪

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

১৫

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৬

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

১৭

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৮

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১৯

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

২০
error: Content is protected !!