বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ মার্চ ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুইডিস প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়ার আগমনে কয়রায় নিরাপত্তা জোরদার

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুইডিস প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে খুলনার কয়রায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকাজুড়ে নিরাপত্তার পাশাপাশি চলছে পরিষ্কার পরিছন্নতার কাজ।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে আগামী ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন ।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনের কার্যক্রম দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টার উদ্বােধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং দুর্যোগ কবলিত কয়রার চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্টীয় অতিথিকে বরণের জন্য সকল প্রস্তুতি নিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!